সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৬
বেঙ্গালুরুতে আইপিএল ফাইনালে শিরোপা জিতলো মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০০ রানেই থামে গেইল-কোহলিদের ইনিংস।
বিরাট কোহিলি ৩৫ বলে ৫৪ রান করে আউট হন। ফলে ৮ রানের দারুণ এক জয়ে শিরোপা জিতে নেয় মুস্তাফিজদের হায়দরাবাদ।
প্রথমবার ফাইনালে উঠেই আইপিএলের শিরোপা জিতল হায়দরাবাদ। চারশ’ রান ছাড়ানো ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল ৮ রানে। তিন বার ফাইনাল খেলেও শিরোপা অধরা থাকল বেঙ্গালুরুর।
খেলার একেবারে শেষ মুহূর্তটা ছিল বেশ নাটকীয়। শেষ বলে ব্যাটসম্যান স্কুপ শটে বল পাঠালেন বাউন্ডারিতে। কিন্তু বলের দিকে তাকায় কে! বলটি হতেই ডানা মেলে দিলেন ডেভিড ওয়ার্নার। মাঠের সব প্রান্ত থেকে বাকিরাও ছুটে এলেন মাঝে। কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দবৃত্ত গড়ে চলল জয়নৃত্য। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের উৎসব!
ফাইনালে মুস্তাফিজের পারফরম্যান্স অবশ্য দারুণ কিছু ছিল না। ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এরপরও সবার দৃষ্টি ছিল মুস্তাফিজের দিকেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি