ইমরুল–তামিমের পর মাহমুদউল্লাহ আউট!

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

মাহমুদউল্লাহ আউট । আদিল রশিদের বলটি ছিল একেবারেই খাটো লেংথের। কিন্তু ঠিক জায়গায় পাঠাতে পারলেন না মাহমুদউল্লাহ। লং হপটি জোরের ওপর মারতে গিয়ে শর্ট কভারে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিলেন তিনি।

হঠাৎই কী পথ হারিয়ে ফেলল বাংলাদেশ। রেকর্ড ওপেনিং জুটি। শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ইনিংসটাকে ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাওয়ার সময়ই খুব দ্রুতই ৩ উইকেট নেই। ইমরুল–তামিমের পর মাহমুদউল্লাহর উইকেট বড় ধাক্কাই।

এর আগে

দ্বিতীয় উকেট হারালো বাংলাদেশ। আনাড়ি ভাবে খেলে আউট হন তামিম। আদিল রশিদের বলে মিড অফে ভিনসের হাতে ধরা পড়লেন তামিম ইকবাল। ব্যক্তিগত ৪৫ রানে ফিরলেন তিনি। রশিদের বলটি ছিল গুগলি।

নতুন ব্যাটস ম্যান মাহমুদুল্লাহ । সাব্বির রহমানের সাথে ব্যাটিংয়ে যোগ দেন

এর আগে

প্রথম উইকেট হারায় বাংলাদেশ।  ইমরুল কায়েস আউট হলেন ব্যক্তিগত ৪৮ রানে।

স্টোকসের বলে স্কয়ার লেগে ক্যাচ দিলেন তিনি। প্রথম উইকেটের পতন বাংলাদেশের ।ইনিংসের প্রথম ওয়াইড বলটি এল স্টোকসের হাত থেকে

আরও পড়ুন  জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত সাইফউদ্দিন

বাংলাদেশ ৮৮ রানে ১ উইকেট হারিয়ে ব্যাটিং করছেন তামিম ও সাব্বির।

সর্বশেষ সংবাদ