সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
শুভার্থিনী ফাগুন
-মনোয়ারা স্মৃতি
আজ প্রভাত সূর্য কিরণে নতুন আলোর উন্মেষ
উন্মোচিত নতুন প্রভাত উদ্বেলিত মন
বাতাসে বাতাসে বাজে নতুন সারগম,
দখিনা বাতাসে জেগেছে নব উন্মাদনা
পলাশ শিমুল ডালে লেগেছে আগুন
আজ ধরায় রচিত হলো নন্দিত ফাগুন।
গাছে গাছে ছেঁয়ে গেছে সবুজ মখমলি চাদর
কাননে কাননে বইছে রঙের নহর
হলদে রোদের পরশে নতুন দিন জেগেছে
সত্তা জানান দিল ফাগুন এসেছে।
দক্ষিণা হাওয়ায় ঝরা পতার গায়ে মরমর ধ্বনি
কি নতুন সাজে নববধূর লাজে সাজিছে ধরনী।
সপ্ত সুরের মূর্ছনায় কোকিল গাইছে পঞ্চমী
প্রকৃতি ও রমনিতে বাসন্তী রং লেগেছে,
মাঘের বু্ড়ি গুটিয়েছে হীম শাড়িে
ধীর ল’য়ে আর-একবার ঘরে ফিরেছে
ফাগুনের আলতা রং ধরনী অঙ্গে মেখেছে।
প্রতিক্ষার প্রহর গুনে গুনে অগণন ফুল
কাঙ্ক্ষিত সময়ে পূর্ণতা পেয়েছে,
কৃষ্ণচূড়ার আবিরে আজ ফাগুন সেজেছে;
লালচে অনুরাগের পরশ মনেতে লেগেছে
আবেগের ছড়াছড়ি প্রকৃতি ও জীবনে
সব গ্লানি মুছে দিতে শুভার্থিনী ফাগুন এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি