সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার।
প্রভাতবেলা প্রতিবেদক ♦সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে। অভিযান চলাকালে ৪ জনকে গ্রেপ্ততার করেছে যৌথবাহিনী।
শনিবার গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।
এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং আরেকজন সহযোগী।
অভিযান শেষে রবিবার জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি