সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
প্রতিনিধি, ছাতক: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম জুবেল আহমদকে মসজিদে ঢুকে হত্যার হুমকির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।
জানা যায়, গত ২৩ মে জুমার নামাজের পুর্বে ওয়াজ নসীহত করাকালীন সময়ে স্থানীয় জুনেদ হাসান সহযোগীদের নিয়ে মসজিদে প্রবেশ করে ইমাম জুবেল আহমদকে অশালীন ভাষায় গালাগালি করে এবং মিম্বর থেকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দিতে উদ্যত হয় । পরবর্তীতে জুনেদ হাসান মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি প্রদান করলে ইমাম জুবেল আহমদ ছাতক থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন।
ছাতক থানা পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয় এবং সাধারন ডায়েরীটিকে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয় । মামলায় স্থানীয় বারগোপী গ্রামের জুনেদ হাসান (৩২), আকবর আলী (৫০) ও জুবায়ের হাসান(৩০)কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি