সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৪
তানজীল শাহরিয়ার
আগের ম্যাচেই বাঁহাতি স্পিনার রাবিদ ৫ উইকেট পেয়েছিলেন। ইয়াং ভিক্টরের বাঁহাতি স্পিনার জাকারিয়াও সেটা থেকে অনুপ্রাণিত হয়েছেন কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে, বাঁহাতি স্পিনারদের উইকেট শিকারের ধারা অব্যাহত রয়েছে। আর তাতেই ইয়াং ভিক্টরের বিপক্ষে মাত্র ৮৬ রান তাড়া করতে নেমে নাকানিচুবানি খেয়ে ৪৩ রানের বড়ো ব্যবধানে হেরেছে স্টার্স ইউনাইটেড। জাকারিয়া ৬ উইকেট নিতে মাত্র ৬ রান খরচা করেছেন।
আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ম্যাচ দেরিতে মাঠে গড়িয়েছে। খেলা রূপান্তরিত হয়েছে ‘টি২০’-তে। টসে জয়লাভ করে ইয়াং ভিক্টরকে প্রথমে ব্যাট করতে পাঠায় স্টার্স ইউনাইটেড।
৬ রানেই ২ উইকেট হারায় ইয়াং ভিক্টর। মৃদুল আর কাশেমই দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান। বোলারদের লড়াই করার মত পূঁজি এনে দেন। এই দুইজন ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।
নির্ধারিত ২০ অভারে ৯ উইকেট খুইয়ে ৮৫ রান তোলে ইয়াং ভিক্টর।
কাশেম ২৪, মৃদুল ১৯ রান করেন। অতিরিক্ত থেকে এসেছে ১৩ রান।
সাকিব ১৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মামুন, সুজন, চাঁদ ২টি করে উইকেট লাভ করেন।
রান তাড়া করতে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তোলে স্টার্স ইউনাইটেড। অমি মারুফকে বোল্ড করে ইয়াং ভিক্টরকে ১ম সাফল্য এনে দেন। এরপর জাকারিয়া বল হাতে স্টার্স ইউনাইটেডের ব্যাটারদের সামনে যমদূত হিসাবে আবির্ভূত হন।
এক প্রান্ত থেকে জাকারিয়া একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন স্টার্স ইউনাইটেডকে। প্রান্ত-তায়েফরাও যোগ্য সঙ্গত করেছেন।
১৫.২ অভারেই অলআউট হয় স্টার্স ইউনাইটেড, সাকল্যে ৪২ রান সংগ্রহ করে।
প্রিয়াস (১১) ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের দেখা পাননি। চারজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি!
প্রান্ত ২টি, তায়েফ এবং অমি ১টি করে উইকেট লাভ করেছেন।
অর্ধডজন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়াং ভিক্টরের জাকারিয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি