সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
ডুপিটিলা গ্যাসকূপ খনন কাজে স্থাবর সম্পত্তি হুকুম দখলের পরিবর্তে অধিগ্রহণ করার আবেদন♣
প্রভাতবেলা প্রতিবেদক♦ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ডুপিটিলা-১ নং কূপ খনন কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি হুকুম দখল এর পরিবর্তে অধিগ্রহণ করার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার (৭ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এলাকার ১শ’ ব্যক্তির স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ডুপিটিলা-১ নং কূপ খনন কাজ বাস্তবায়নের জন্য অত্র এলাকায় স্থাবর সম্পত্তি হুকুম দখল করার প্রস্তুতি নেয়া হয়েছে। খনন কাজের প্রক্রিয়া অনুযায়ী ১২/১৪ ফুট মাটি/বালি দিয়ে উচ্চ ক্ষমতা
সম্পন্ন রোলার দ্বারা কম্পেকশনের মাধ্যমে ভরাট করা হবে। অতঃপর ম্যাকাডম, আরসিসি, প্যালাসাইডিং, ইট সলিং, রীগ ফাউন্ডেশনের কাজ করা হবে। এইসব কাজে বিভিন্ন ধরনের ক্যামিক্যাল ব্যবহার করা হবে। ফলে ভূমির উর্বরা শক্তি বিনষ্ট হয়ে ভূমি শ্রেণী পরিবর্তনের আশঙ্কা রয়েছে। যা আগামী ৫০ বছরে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।
আবেদনে স্থাবর সম্পত্তি হুকুম দখলের পরিবর্তে অধিগ্রহণের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়। প্রসঙ্গত: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর আওতাধীন হরিপুর, রশীদপুর, বিয়ানীবাজার, কৈলাশটিলাসহ ১১নং কূপ খনন প্রকল্পেও অধিগ্রহণের মাধ্যমে খনন কাজ চলমান রয়েছে।
আবেদনকারীরা উত্তরাধিকারী সুত্রে যথসামান্য ভূমি সম্পত্তির মালিক উল্লেখ করে বলেন,আমরা আউশ আমন বোরো ও শীতকালীন সবজী চাষ করে জীবিকা নির্বাহ করি। কৃষিকাজ ছাড়া আমাদের জীবিকা নির্বাহের বিকল্প কোন ব্যবস্থাও নেই।
সঙ্গত কারণেই ১নং নিজপাট ইউনিয়নের বারগাতি মৌজার স্থাবর সম্পত্তির মালিকগন প্রকল্পের আওতাভূক্ত স্থাবর সম্পত্তি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে অধিগ্রহণের দাবী জানাচ্ছে।
আবেদন পত্রে হাজী আব্দুল খালিক, আবু সায়েম, তাজুল ইসলাম,আলী আহমদ, ফয়জুল মিয়া সহ এলাকার ১শ’ ব্যক্তি স্বাক্ষর করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি