সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
সিলেটে তীব্র তাপদাহ আর বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ
প্রভাতবেলা প্রতিবেদক ♦
সিলেটে তীব্র দাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহের সাথে বিদ্যুত বিভ্রাটে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মাত্রাতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন কম থাকায় লোডশেডিং বাড়ছে। দিনে-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
রবিবার দুপুর ২টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরমে অতিষ্ঠ থাকলেও সন্ধ্যার পরও মিলছে না কোনো স্বস্তি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার সকাল সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। তবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রাতে এক পশলা বৃষ্টির দেখা মিললেও গরম যেনো আরও তীব্র আকার ধারণ করে।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে আগামী একদিনে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি