দক্ষিণ সুরমায় বিএনপি-৩,আ’লীগ-২, জামায়াত-২ ইউনিয়নে জয়ী

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যমতে সিলাম ও মোগলাবাজার ইউনিয়নে আওয়ামীলীগ, বরইকান্দি ও কুচাই ইউনিয়নে বিএনপি এবং জালালপুর ও লালাবাজার ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

আমাদের দক্ষিণ সুরমা সংবাদদাতা জানান, দক্ষিণ সুরমার ৮ নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।।  ৯ নং দাউদপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী এইচএম খলিল বিজয়ী হয়েছেন।
সিলাম ইউনিয়নে আওয়ামীলীগের ইকরাম হোসেন । বরইকান্দি ও কুচাই ইউনিয়নে বিএনপির দুই শক্তিশালী প্রার্থী হবিব হোসেন ও আবুল কালাম  নির্বাচিত হয়েছেন। আবুল কালাম চতূর্থবারের মত নির্বাচিত হলেন।

চমক দেখিয়েছেন জালালপুর ইউনিয়নে জামায়াত নেতা সুলাইমান হোসেন। তিনি টানা তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। একইভাবে লালাবাজারে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রার্থী পীর মো. ফয়জুল হক বিজয়ী হয়েছেন।

সর্বশেষ সংবাদ