সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
প্রতিনিধি, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে।
অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যুর হয়েছে এবং রুবেল আহমদ একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি