পলিটেকনিক শিক্ষক নদীতে পড়ে নিখোঁজ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৬

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯.২৩ মিনিটে কাজীর বাজার সংলগ্ন খেয়া ঘাটে যাওয়ার সময় নদীতে পড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীগণ উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা  পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আব্দুল হালিম এ ব্যাপারে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। এ ব্যাপারে তথ্য নিশ্চিত করেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র এম. মোজাব্বির আলী। নিখোঁজ শিক্ষকের গ্রামের বাড়ী টাংগাইলের কালিহাতি উপজেলার সুফিহাতি গ্রামে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ