প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে – সিলেটে নাহিদ ইসলাম

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে – সিলেটে নাহিদ ইসলাম
প্রভাতবেলা প্রতিবেদক ♦ এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল সবসময় অগ্রগামী। জুলাই আন্দোলনেও সিলেটবাসী সাহসিকতার সাথে লড়াই করেছে। সিলেটিরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকেও জয় করেছে, লন্ডনে যারা গায়ের ঘাম ঝরিয়ে রেমিট্যান্স পাঠায়, সেই প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।
আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সিলেটবাসী আপনারা ৩ আগস্টের এনসিপির মহাসমাবেশে যোগদান করবেন, সেই সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেয়া হবে।

বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লা

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল সবসময় অগ্রগামী। জুলাই আন্দোলনেও সিলেটবাসী সাহসিকতার সাথে লড়াই করেছে। তিনি বলেন, সিলেটিরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকেও জয় করেছে, লন্ডনে যারা গায়ের ঘাম ঝরিয়ে রেমিট্যান্স পাঠায়, সেই প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, তেল গ্যাসে সমৃদ্ধ এই সিলেট সম্পদে ভরপুর। এনসিপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্পকারখানা গড়ে তোলা হবে। আগামীতে সিলেট এনসিপির দুর্গ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি চাঁদাবাজ টেন্ডারবাজের দল নয়, ফ্যাসিবাদ উপড়ে এনসিপি উঠে এসেছে। পরবর্তী বাংলাদেশ হবে এনসিপির।

তিনি বলেন, এতদিন আমাদের দেশ ছিল ধনিক শ্রেণির। বসুন্ধরার মতো অলিগার্ক শ্রেণি গড়ে উঠেছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধা নিয়ে তারা মিডিয়া খুলেছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

সিলেট শহীদ মিনারে এনসিপি’র সমাবেশে ছাত্রজনতা

তিনি বলেন, লীগের একটি পক্ষ এক্টিজম করেছে, তারা বিভিন্ন রূপে ফিরতে চায়। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। মুজিববাদ পাহারাদার হয়ে দাঁড়িয়েছে, তারা কথায় কথায় বাংলা ছাড়তে বলে। এইসব চাঁদাবাজদের দেশ ছাড়তে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সিলেটিরা প্রবাসে গিয়ে রক্তের ওপর দাঁড়িয়ে রেমিট্যান্স পাঠায়, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না।

বক্তব্য রাখছেন সারজিস আলম

বক্তব্য রাখছেন সারজিস আলম

তিনি বলেন, অনেকে বলেন- এনসিপি বিএনপির বিরোধী, খালেদা জিয়ার বিরোধী, জিয়ার বিরোধী, আমরা তাদের বিরোধী নই, তবে আমরা বলি, আমরা বাংলাদেশে চাঁদাবাজদের বিরোধী। এনসিপি থাকলে চাঁদাবাজ সন্ত্রাস ও সিন্ডিকেটের ঠাঁই হবে না।

আরও পড়ুন  ডা. খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় ও সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দীন শাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, অর্পিতা শ্যামা দেব, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, নেতা আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই পদযাত্রা নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। পদযাত্রায় জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, জেলা এনসিপি নেত্রী আয়শা সিদ্দিকা প্রিয়া ও মহানগর এনসিপি নেত্রী মোফসেনা ত্বাকিয়াসহ কয়েক হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেন

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ