সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রবিবার রাত ৮ টায় তালতলাস্থ দৈনিক প্রভাতবেলা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিপিজেএ’র নেতৃবৃন্দ। এসময় প্রভাতবেলা পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত বিপিজেএ’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রভাতবেলা সম্পাদক নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব সিলেটের ফটো সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি