সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক: বড়লেখা উপজেলার পাঁচ গ্রামের ৪৩৩টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। হুইপ শাহাব উদ্দিন নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌর শহরের গাজিটেকা পূর্বচক মহল্লায় ১৭টি পরিবার, দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামের ১৬৪, মহারাণী ও টুকা গ্রামে ১৯৪ এবং দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউপি’র বড়খলা গ্রামের ৫৮ পরিবার। বিদ্যুৎ সংযোগ প্রদানে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা। শনিবার ও রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি পৃথক অনুষ্ঠানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বিদ্যুৎসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, পৌর মেয়র কামরান চৌধুরী, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আ’লীগ নেতা নুরুল ইসলাম বাহার প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি