মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ সময় পুলিশের বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়।

শনিবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা পয়েন্টে আসলে পুলিশ বাধা দেয়। তাদের বাধায় শেষমেশ মিছিলটি পণ্ডই হয়ে যায়। এসময় দুই কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ।

মৌলভীবাজার ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। পুলিশ অন্যায়ভাবে আমাদের বাধা দেয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ছাত্রদলের মিছিলের খবর পেলে পুলিশ যায়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য ২৫ এপ্রিল মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠান জেলা ও দায়েরা জজ আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ