সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪
নতুন জাতের এই রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন কৃষক শাহিন আলম ও বাবুল খলিফা। শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন চর খোড়াতলা গ্রামে বাড়ি শাহিন আলমের। আর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর গয়ঘর গ্রামে বাড়ি বাবুল খলিফার। খোড়াতলা ও গয়ঘর মাঠে তারা এই ফুলকপির চাষ করেছেন।
রঙিন ফুলকপির ক্ষেতে গিয়ে দেখা গেছে, কিছুটা লম্বা সবুজ পাতার আড়ালে ফুটে আছে রঙিন ফুলকপি। ক্ষেতে ফুটে আছে বেগুনি ও হলুদ রঙের ফুলকপি।
কৃষক শাহিন আলম জানান, তিনি গত বছর বেসরকারি সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) থেকে ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা জাতের ফুলকপির বীজ সংগ্রহ করেন। গত বছর তিনি দুই জাতের বীজ থেকে ছয়শ চারা উৎপাদন করেন। পরীক্ষামূলকভাবে ১০ শতক জমিতে চারাগুলো লাগান। সব মিলিয়ে ১০ শতক জমিতে তার ছয় হাজার টাকা খরচ হয়। তিনি ৪০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেন।
কৃষক বাবুল খলিফা বলেন, এ বছর প্রথম ১০ শতক জমিতে হলুদ ও গোলাপি রঙের ফুলকপি চাষ করেছি। বাজারে বিক্রি শুরু করেছি। চাহিদাও অনেক। বাজারে চাহিদা থাকায় আগামী বছর আরো বেশি জমিতে রঙিন ফুলকপি চাষ করব।
তিনি বলেন, আমাদের কাছ থেকে চারা নিয়ে এলাকায় আরো কয়েকজন কৃষক এবছর অন্তত দেড় একর জমিতে এই দুই জাতের রঙিন ফুলকপি চাষ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, ফুলকপির জাত দুইটি পুষ্টিগুণসমৃদ্ধ। হলুদ ফুলকপির মতো বেগুনি ফুলকপিতেও সাদা ফুলকপির তুলনায় অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে। বেগুনি ফুলকপি প্রদাহ উপশম, কার্ডিওভাসকুল্যার সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে উপকারী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি