সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: শিশু আইনের ৯৭ ধারা অনুসারে মামলা বা অপরাধ সংক্রান্ত ঘটনায় কোনো শিশুর ছবি বা পরিচয়সহ বিজ্ঞপ্তি প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্যসচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, সম্পতি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে শিশুদের ছবি প্রকাশিত হয়। এতে ওই সব শিশু-কিশোর সামাজিক ভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা শিশুর স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে অন্তরায়। ভবিষ্যতে যেন অপরাধ সংক্রান্ত কোনো ঘটনায় কোনো অবস্থাতেই শিশুর ছবি ছাপা বা প্রকাশ করা না হয় এ কারণেই রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি