সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
প্রভাতবেলা প্রতিবেদক♦️ শ্রেণি পেশার মানুষের কাছে জয়নাল আবেদীন। মানুষের কাছে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন জৈন্তার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগন্জের প্রান্তিক জনপদের অর্ধ শতাধিক ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করেছেন। বলেছেন,আপনারা আমাকে চেনেন, জানেন। আমার সম্পর্কে আপনাদের কাছে বলার কিছু নেই। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেট -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আমি। এই নির্বাচন জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগন্জের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই এলাকার আত্মমর্যাদা রক্ষার নির্বাচন। আগাছা পরগাছা সাফ করার নির্বাচন। আমি জানি আপনারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে প্রস্তুত। দোয়া চাই আপনাদের। দোয়া করি আত্ম অধিকার, স্বকীয়তা, আত্মমর্যাদা সমুন্নত রাখার এ লড়াইয়ে মহান রব যেন আমাদের বিজয়ী করেন।
১০ জানুয়ারী শনিবার রাতে বাকারা এগ্রো ফার্ম আয়োজিত ব্যবসায়ীদের নৈশভোজ অনুষ্ঠানে জয়নাল আবেদীন উপর্যুক্ত কথা বলেন।
বাকারা এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক শওকত আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সিলেট -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এছাড়া প্রান্তিক জনপদের অর্ধ শতাধিক ব্যবসায়ী নৈশভোজে অংশ নেন।
অতিথিবৃন্দ বারাকা এগ্রো ফার্ম পরিদর্শন করেন। ফার্ম এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
নগরীর অনতিদূরে বটেশ্বরে দেশী ও প্রবাসী উদ্যোগে বিশাল আয়তনে বাকারা এগ্রো ফার্ম গড়ে উঠেছে। শতাধিক দেশী বিদেশী প্রজাতির গরুসহ এগ্রো বেইজড নানা প্রকল্প রয়েছে এই ফার্মে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি