সমাজকল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষাঃ কাউন্সিলর আলী আহমদ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

সমাজকল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষাঃ কাউন্সিলর আলী আহমদ

সমাজকল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষাঃ কাউন্সিলর আলী আহমদ
প্রভাতবেলা প্রতিবেদক ♦️ বৃটেনের কার্ডিফ কাউন্ট্রি কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ বলেছেন, মানুষের সেবা, সমাজের কল্যাণে কাজ করা আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের পিতামহ হযরত মাওলানা জহির উদ্দিন পীরছাহেব আমাদের এই উপদেশ দিয়ে গেছেন। আমি, আমার ভাই- ভাতিজা, আমার পরিবারের লোকজন যে যেখানেই আছেন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।
আলী আহমদ উপস্থিত জনতার দোয়া কামনা করে বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের খেদমতের সিলসিলা অব্যাহত রাখতে পারে এতে সবার সহযোগিতা প্রয়োজন।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার চান্দাই ছাহেববাড়ী ওয়েলেফেয়ার ফাউন্ডেশনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
ছাহেববাড়ী খানকা শরীফের নিয়মিত হালক্বা, আলী আহমেদের দৌহিত্র ঈসা আহমেদের সুন্নতে খৎনা উপলক্ষে দোয়া ও স্থানীয় কৃষকদের মাঝে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম.এ মালেক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উপদেষ্টা ব্যারিস্টার এম.এ সালাম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,
বিশিষ্ট আলেমে দ্বীন কার্ডিফ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা বদরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, নুরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বাংলা বিভাগের অধ্যাপক এমএ আজিজ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি প্রমূখ।
চান্দাই ছাহেববাড়ী পীরছাহেব মাওলানা জালাল উদ্দীন আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,
চান্দাই ছাহেববাড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য প্রভাষক ইশতিয়াক আহমেদ চান্দাই ছাহেববাড়ি পাঞ্জেগানা মসজিদের মোতাওয়াল্লি হারুনুর রশীদ, চান্দাই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী কামাল মিয়া, বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম মাসুম, ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রকিব খান, চান্দাই ছাহেববাড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য মো: মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ মারজান,জিহানুর রশীদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন সহ ছাহেববাড়ী পীর ছাহেবের বিপুল সংখ্যক ভক্ত ও মুরীদ্বান।
দেশ এবং জাতির কল্যাণ কামনা করে চান্দাই ছাহেববাড়ি’র পীরসাহেব হযরত মাওলানা জালাল উদ্দীন আহমেদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ