সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মুখেসতী
– আল আমীন মুহাম্মদ
ইতা কিজাত মাত মাতলায়,ইতা কিজাত মাত?
জারমুনির ফুল মাইনষে খাইতা ঘরো কি নাই ভাত?
আগে তুমি খাইয়া দেখাও,আমরা খাইমু বাদে__
গদ্দি বদ্দি ছাইড়া ভাগবায় জনগণের পাঁদে!
জনগণরে কিতা বুইচ্ছো গরু আর ছাগল?
ঠেলা দিলে ভাইসসা যাইবা হুতর ভাইট্টল?
পিঁয়াজ লইয়া কদিন আগে কিতা না করলায়!
অনে আইছো ভাতর বদলা ঘাস খাওয়াইতায়?
উন্নয়নের গোষ্ঠি মারি,মুখেসতীর দল,
বারো বছরে তোমরা কেউরে দেখছি না সরল।
হাছা কথা কইলাই যদি ফুলাইলিবায় গাল,
দেশোর গুয়া মাইরা তোমরার লাম্বা অইছে বাল।
যেতা ইচ্ছা অতা করো–যেতা ইচ্ছা মাতো,
একদিন তোমরার জাগা অইব পঁচা উঁনরর গাতো।
________________________________________________
মুখেসতী- যাদের সতীত্ব বলে কিছু নেই,অথচ দিনরাত সতীত্বের গান গায় তারা-ই মুখেসতী।
ইতা–এ কেমন/মাত- কথা/গদ্দি-গদি/ জারমুনির-কচুরীপানা/হুতর- স্রোতের/ হাছা-সত্য/ভাইট্টল-ভাটিতে /ভাইসসা-ভেসে যাওয়া/ উঁনরর-ইঁদুরের/যেতা ইচ্ছা- যা ইচ্ছা / গাতো- গর্তে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি