সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: ওলি আউলিয়া আর গুণীজনের পদচারণায় সমৃদ্ধ জনপদ সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ আসন। জাতীয় সংসদের এটি সিলেট-৫ আসন হিসেবে অভিহিত। ইতিমধ্যে এই আসনে ডজনখানেক জাতীয়তাবাদী ঘরনার নেতারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে তারা প্রচার প্রচারণা ও কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও এখনও দল থেকে একক কোনো প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত আসেনি তবে মর্যাদাপূর্ণ এই আসনে অতীত ও বর্তমানে দলের প্রতি আস্থাশীল ও বিশ্বাসী এবং শিক্ষিত প্রার্থীই ধানের শীষের মনোনয়ন পাবেন বলে আশা স্থানীয় নেতাকর্মীদের।
শিক্ষা, গ্রহণযোগ্যতা এবং বহির্বিশ্বে দলের পরিচিত প্রদানে অগ্রণী ভূমিকা রেখে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল সবার শীর্ষে বলে মনে করেন স্থানীয় সমর্থক ও বিশ্লেষকরা। বিশেষ করে জাতীয়তাবাদির বিপরীতে অন্য শিবির থেকে যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের সাথে টক্কর দিতে শিক্ষা ও সামাজিকতা এবং দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ রেখে অধ্যাপক টুটুল দলের মর্যাদা সমুন্নত রাখতে পারবেন বলে তার সমর্থকরা মনে করেন।
ছাত্রজীবন থেকেই টুটুল মেধাবী ও জাতীয়তাবাদি দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিষ্ঠার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন। বর্তমানে অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়ও তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং জাসাস সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। অসম্ভব মেধাবী এই ছাত্রনেতা ছাত্রজীবনেও নেতৃত্বে মেধার সাক্ষর রেখেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছাড়াও সিলেটের এমসি কলেজ ছাত্র সংসদের ১৯৯০-৯১ সালের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।
ফলে তার অতীত অভিজ্ঞতা, সামাজিক পরিচিতি এবং শিক্ষাদীক্ষা বিবেচনায় অন্যান্যদের চেয়ে তিনি অনেক এগিয়ে এবং দলের হাই কমান্ডের সুদৃষ্টি বিবেচনায় রয়েছেন বলে বিশ্লেষকরা মনে করেন। তারা মনে করেন অধ্যাপক জাকি মোস্তফা টুটুল যদি দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারেন তবে অত্র এলাকায় দলের সেই আগের সুনাম ও অবস্থান ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
টুটুল ছাড়াও অন্যন্য প্রার্থীরাও নিজেদের প্রমাণ করতে ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন ওরফে চাকসু মামুন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ওরফে ভিপি মাহবুব, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা শরিফ লস্কর, মরহুম আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার সামিরা চৌধুরী প্রমুখ।
এছাড়া আরও বেশ কজন প্রবাসী বিএনপি নেতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম শোনা যাচ্ছে, যারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে আগ্রহী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি