আশা জাগানিয়া শুরুর শেষটা খেইহারা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

মাঠে ময়দানে প্রতিবেদক:  তামিম-ইমরুলের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল জুটিই। ৬ বছর আগে ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সৌজন্যে ঝোড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেবার ওপেনিংয়ে বাংলাদেশ তুলে ফেলেছিল ৬৩ রান। এত দিন ইংল্যান্ডের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। সেটাই আজ ভেঙে গেল। ভাঙলেন তামিম-ইমরুলই। উদ্বোধনী জুটিতে এল ৮০ রান।

কিন্তু এর পরই পথ হারাল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের গল্প একটা জুটি গড়ে ওঠে, আবারও পথ হারায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪৩ ওভারে ৬ উইকেটে ২১৪। ৩২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গে মাত্রই যোগ দিয়েছেন সৈকত।

শুরুটা শুরু থেকেই। রেকর্ড ভাঙার পরই বেশিক্ষণ থাকলেন না তামিম-ইমরুলের কেউই। ইমরুল ৪৬ করে বেন স্টোকসের বলে ফিরেছেন। তার দুই ওভার পরই আদিল রশিদের ওভারে ফিরেছেন তামিমও, ৪৫ রানে। এর সঙ্গে বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে মাহমুদউল্লাহর আউট হয়ে যাওয়া। ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন মাহমুদউল্লাহ, পরের বলেই হয়ে গেলেন আউট।

আরও পড়ুন  ২০২২ সালে ১০ দলে হবে আইপিএল

৩ উইকেটে ১২২ থেকে ৫৪ রানের আরও একটি দারুণ জুটি গড়ল বাংলাদেশ। মূলত সাব্বিরের ব্যাটেই। কিন্তু এক-দুইয়ের মতো তিন নম্বর ব্যাটসম্যানটিও চল্লিশের ঘরে গিয়েই আউট হলেন। ৪৬ বলে ৪৯ করে রশিদের তৃতীয় শিকার হলেন সাব্বির। স্কোরবোর্ডে ৮ যোগ হতেই ফিরলেন সাকিবও। মাত্রই কয় বল আগে স্টাম্পিংয়ের হাত থেকে বাঁচতে বাঁচতে মঈন আলীর বলে স্টাম্পিংয়েরই শিকার হলেন। নাসির ও দাড়াতে পারলেন না। বিলাসী শট খেলতে গিয়ে আউট।

৬ উইকেটের চারটিই স্পিনারদের, এটি বাংলাদেশকে আশাবাদী করতে পারে। যদিও আজও দলে তিন পেসার। তবে বোলিংয়ের লড়াই শুরু আগে ব্যাটিংয়ের শেষটা ভালোভাবে টেনে দেওয়া জরুরি। সেটা এখন অনেকটাই নির্ভর করছে মুশফিক ও নাসিরের ওপর।

সর্বশেষ সংবাদ