কুলাউড়ায় নিখোঁজ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

 প্রভাতবেলা প্রতিবেদক:  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে গিয়ে দুই দিন নিখোঁজ থাকার পর দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটনের শাহজাহান থানার পুলিশ। বুধবার (১২ জুলাই) ভোরে শাহজাহান পুর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন, পপি রানী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) তারা কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। উল্লেখ্য গত ১১জুলাই সোমবার পরীক্ষা দেয়ার জন্য বাড়ি হতে কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দিতে বের হয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। এ ব্যাপারে কুলাউড়া থানায় দু’টি পৃথক জিডি করা হয়েছিল। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) শামছুদ্দাহা প্রভাতবেলাকে নিশ্চিত করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ