সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
বড়লেখায় সৌদি নাগরিকের অর্থায়নে নির্মিত
আধুনিক মসজিদের উদ্বোধন ♦️
প্রভাতবেলা প্রতিবেদক ♦ সৌদি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল্লাহ আল কাশিম এর অর্থায়নে নির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত বড়লেখা সদরের উত্তর ডিমাই লামাবেকি গ্রামে উদ্বোধন করা হয়েছে আধুনিক স্থাপত্য শৈলীর এই মনোরম মসজিদ।
মসজিদ টির নামকরণ করা হয়েছে উত্তর ডিমাই লামাবেকি বায়তুস সালাম জামে মসজিদ। আজ ৩০ জানুয়ারী জুমাবার জুমআ’র জামায়াত আদায়ের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জুমআ’র নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের নব নিযুক্ত ইমাম মাওলানা আব্দুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ নির্মাণের অর্থদাতা সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার -১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন, বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সমাজসেবী ও সাবেক ব্যাংক কর্মকর্তা সহিদ আহমদ, ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম প্রবাসী শরীফ উদ্দিন, আফজাল হোসেন আউয়াল । আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান, জুলফিকার তাজুল প্রমূখ।
সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম এর ব্যক্তিগত অর্থায়নে বড়লেখায় নিভৃত এই গ্রামে আধুনিক মসজিদ নির্মাণে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রত্যন্ত গ্রামে আধুনিক মসজিদ পেয়ে মুসল্লীদের আনন্দের শেষ নেই।
সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি মসজিদ নির্মাণ করে দিয়েছি। মুসল্লীরা ভালো ইমামের অধীনে সালাত আদায় করলে এই নির্মাণের সার্থক হবে।
প্রসঙ্গতঃ প্রবাসী শরীফ উদ্দিনের মাধ্যমে সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম এই এলাকায় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অবহিত হন। পরবর্তীতে বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শাহীনের তত্তাবধানে এই মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়।
আব্দুর রহমান শাহীন জানান, প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রায় সাড়ে ৪ হাজার বর্গফুটের মুল মসজিদ এবং ২ হাজার বর্গফুটের অজুখানা, ওয়াশরুম ও ইমামের হুজরা খানা রয়েছে মসজিদে। প্রায় ৬০ শতক জমি জুড়ে পুরো মসজিদ।
২০২৩ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৫ সালে কাজ সম্পন্ন হয়। মসজিদের অর্থদাতা সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম এর বাংলাদেশে আসার সময় সুযোগ না হওয়ায় উদ্বোধনে বিলম্ব হয়। অবশেষে ৩০ জানুয়ারী আবদুল্লাহ আল কাশিম এর উপস্থিতিতে লামাবেকি বায়তুস সালাম মসজিদের আনুষ্ঠানিক করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি