এবার সিলেটের শামীমাবাদে ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষন

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

এবার সিলেটের শামীমাবাদে ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষন

প্রভাতবেলা প্রতিবেদক♦ এবার সিলেট নগরীর শামীমাবোদে  ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক দিলওয়ার ও তার সযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক  দেলোয়ার হোসেন খান তথ্য-প্রযুক্তি লীগের স্থানীয় শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।অপরজর পুলিশের সোর্স পরিচয়ধারী হারুন । ধর্ষিতাকে সিলেট ওসমানী মেডিকেলের ওসিসিতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ৪নং গলিতে একটি বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগিকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনার খবর পেয়ে রোববার সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক দিলওয়ার ও তার সহযোগি হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষিণের শিকার নারী বাদি হয়ে আজ সোমবার সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।

সর্বশেষ সংবাদ