সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
মার্চের শেষ থেকেই উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায়। যার অংশ হিসেবে আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত যৌথ উদ্যোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা এবং তার জন্যে বিভিন্ন স্ক্রিনিং টুলের মাধ্যমে পরীক্ষার ব্যাপ্তি ছড়িয়ে দেওয়া।
নিঃসন্দেহে যেখানে জনসংখ্যার ঘনত্ব ১১৫২.৬২ প্রতি বর্গ কিলোমিটার, ব্যাপক আকারে পরীক্ষা করাই তখন প্রাথমিক কাজ হয়ে দাঁড়ায়।
‘টেস্ট করোনা টুডে’ ফুডকো পরিচালিত অলাভজনক প্রকল্প যার মূল লক্ষ্য বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। টেস্ট করোনা টুডে হটলাইন নম্বরের পরিবর্তে ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কোভিড-১৯ সংক্রান্ত তথ্যগুলো মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেয়।
যেহেতু সীমিত সংখ্যক হটলাইন নম্বরগুলোতে সংযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য, তাই টেস্ট করোনা টুডে প্রত্যেক ব্যক্তি তার কোভিড-১৯ সংক্রান্ত তথ্যগুলো যেন সহজেই স্বাস্থ্য মন্ত্রণালয় বা অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রদান করতে পারে সে ব্যাপারে সাহায্য করছে।
এতে করে কোভিড-১৯ এ ভুগতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তির সঙ্গে দ্রুতই যোগাযোগ করা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোন কলের ওপর চাপ সৃষ্টি না করে একজন ব্যক্তি যাতে সহজেই কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানাতে পারেন এটাই টেস্ট করোনা টুডের মূল উদ্দেশ্য।
ফর্মে কোভিড-১৯ সম্পর্কিত নির্দিষ্ট কিছু প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এবং উত্তরগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে উত্তরদাতার তাৎক্ষণিক ফল অর্থাৎ তার বর্তমান শারীরিক অবস্থা জানতে পারেন। তার সঙ্গে কিছু সতর্কীকরণ নির্দেশনাও দেয়া হয়ে থাকে।
এই লিংকে ক্লিক করার সাথে সাথেই ডিভাইসে কিছু হ্যাঁ/না ভিত্তিক প্রশ্ন সম্বলিত ফর্ম প্রদর্শিত হবে। যেগুলো উত্তর করার মাধ্যমে উত্তরদাতা তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্যের আপডেট দেখতে পাবেন। এর সাথে তার স্বাস্থ্যের জন্যে করণীয় কিছু নির্দেশনাও পেয়ে যাবেন।
সরকার অনুমোদিত আরও অন্যান্য স্ক্রিনিং টুল থাকলেও ফুডকোর মূল লক্ষ্য মানুষ যাতে ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানতে পেরে সচেতন হতে পারে। অ্যাপ ডাউনলোড কিংবা অন্যান্য সময়সাপেক্ষ ঝামেলা যাতে পোহাতে না হয় সেজন্যে ফুডকো ওয়েবসাইট ভিত্তিক সার্ভিস মডেল অনুসরণ করেছে যা মানুষের জন্যেও সহজসাধ্য।
প্রকল্পটি হাতে নিয়েছে এক ঝাঁক তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান ফুডকো। প্রতিষ্ঠানটির অন্যতম ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার রাফিদ কাদের রিভু জানান, প্রজেক্টটির উদ্দেশ্য ছিলো সংক্রমণ পরীক্ষার জন্যে কার্যকর ও সহজ একটি ফর্ম তৈরি করা এবং অনলাইন প্লাটফর্মগুলোর মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া সংগ্রহ করা; যেটা স্বাস্থ্য অধিদপ্তরের মূল চাহিদা। আর উত্তর গুলো মূল্যায়নের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হয়ে থাকে।
বিনা অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) ডিভিশনের সহায়তায় গত ৩০ মার্চ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি