কাশিমপুর কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু!

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২১

কাশিমপুর কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু!

প্রভাতবেলা ডেস্ক:  গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শরিফুল ইসলাম হিজু (৩৫) নামে  হত্যা মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) রাতে তার মৃত্যু হয় বলে কারাগার সূত্রে জানা যায়। নিহত শরিফুল ইসলাম  যশোরের চৌগাছা থানার হাঘাটি চান্দ্রাপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালের ২৯ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনা হয় শরিফুল ইসলামকে। একই বছরের ২০ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, রোববার (৮ আগস্ট) রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টার দিকে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ