খাদিমনগরে দুর্ধর্ষ ডাকাতি ।। গুলিবিদ্ধ তিনজন হাসপাতালে

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

খাদিমনগরে দুর্ধর্ষ ডাকাতি ।। গুলিবিদ্ধ তিনজন হাসপাতালে

খাদিমনগর সংবাদদাতাঃ

সিলেটে একের পর এক দুর্ধর্ষ ডাকাতীর ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে প্রবাসীদের দেশে ফিরে আসার সংবাদ পেলেই ডাকাত দল তৎপর হয়ে উঠে। বিদেশী টাকার ঘ্রাণে সংঘবদ্ধ ডাকাতীর পরিকল্পনার ছক আঁকে। ডাকাত দলের আকর্ষিক আক্রমণে প্রবাসীরা প্রাণ হারাছেন, হচ্ছেন নিঃস্ব। যতদিন যাচ্ছে আধুনিক কায়দায় বাড়ছে লুটপাটের রাজত্ব। এর কোন সঠিক সমাধান মিলছে না।

 

সদ্য এমনই এক ঘটনা ঘটেছে, সদর উপজেলায় ৩নং খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা গ্রামে এ প্রবাসী বাড়ীতে। সে সময় ডাকাত দলের হামলায় তিনজন গুরুতর আহত বেশ  কয়েকজন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২৫শে এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খাদিমনগর ইউনিয়নের বাইস টিলা গ্রামে লন্ডন প্রবাসী মোমিন মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোমিন মিয়া (৩৫),সেলিম মিয়া (৩৪), শামীম আহমদ (২৮)।

 

পারিবারটির দেয়া তথ্য মতে, সেই রাতে ডাকাতের এক সংঘবদ্ধ দল লন্ডন প্রবাসী মোমিন মিয়ার বাড়িতে দেশি অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। সেসময় ডাকাতরা পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে মোমিন মিয়ার ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা গুলিবর্ষণ করে। সেলিম নামের একজনের শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে। খরব পেয়ে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে এয়ারর্পোট থানা ভারপ্রাপ্ত ওসি মোশারফ হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনার স্থানে পুলিশ পাঠানো হয় এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে’।

আরও পড়ুন  আখাউড়া - সিলেট ডেঞ্জার রেলওয়ে রুট

 

এদিকে ঘটনার খবর পেয়ে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন মুরব্বীগণ প্রবাসী বাড়ী পরিদর্শণ করেন। এসময় তারা ঘটনা তীব্র নিন্দা এবং অভিলম্ভ ডাকাতদের গ্রেফতার করা জন্য প্রশাসনে প্রতি জুর দাবী জানান।

সর্বশেষ সংবাদ