চলমান বিধিনিষেধ ঈদ পর্যন্ত শিথিল

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১

চলমান বিধিনিষেধ ঈদ পর্যন্ত শিথিল

সরকারি সূত্রগুলো বলছে, বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হবে।

 

তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  করোনা: পিছু ছাড়ছেনা আমেরিকার: আবারো ১দিনে আক্রান্ত ৪৩ হাজার: নাজুক অবস্থা ফ্লোরিডার

শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

 

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে  সোমবার। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে  সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। হাজার ৮৭৪ জন। এ সময় করোনায় মারা গেছে ২২০ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ