চলে গেলেন মিশিগান প্রবাসী মুবিন

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

চলে গেলেন মিশিগান প্রবাসী মুবিন
চলে গেলেন সিলেটের রুহুল হুদা মুবিন। সিলেট নগরীর দরগা মহল্লার পায়রা ৮৬র ডা,  মালেকা বেগমের বড় ছেলে মুবিন।
বর্তমানে মিশিগান প্রবাসী। শুক্রবার মিশিগানের একটি হাসপাতালে মারা যান মুবিন। বয়স কম নয়। বয়স বেশি নয়। বয়স ৪৮ কিংবা ৪৯
হবে। অসুস্থ ছিলেন জীবনের অনেক গুলো দিন। দুরারোগ্য ক্যান্সার এ আক্রান্ত ছিলেন তিনি।
উনার মা- বাবাকে সিলেট শহরের মানুষ ভালো হিসেবে চিনে ও জানে । তাঁর মা  ডাঃ মালেকা বেগম। জামায়াত শিবির নেতা – কর্মীদের অত্যন্ত প্রিয় অভিভাবক  ডা: মালেকা বেগম। যিনি মালেকা আপা নামে সুপরিচিত।
মুবিন এর বাবা এডভোকেট সুলতানুজ্জামান। পায়রা-৮৬ ছিলো আন্দোলন সংগ্রামের এক বিশাল ছায়াঘর।আজ সেই মুবিন নেই।মুবিন আজ ইন্তেকাল করেন মিশিগানে। হাসপাতালে। তিনি সেখানকার একটি মসজিদের সভাপতি।(ডেট্রয়েট সিডিআর এর চেয়ারম্যান)। দক্ষিণ সুরমার তুরকখলায়
ডা: মালেকার বাপের বাড়ি। প্রভাতবেলা প্রতিবেদক♦

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ