ছাতক পৌর মেয়র আবুল কালাম সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ছাতক পৌর মেয়র আবুল কালাম সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা

ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা মনোনীত।

সংবাদদাতা, ছাতক♦
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত ।  মেসার্স কালাম এন্ড কোং, মেসার্স এ.কে ফিলিং এন্ড সি.এন.জি স্টেশনের স্বত্বাধিকারী মেয়র আবুল কালাম।

 

 

গত রোববার সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. সাইফুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়- সরকার ঘোষিত “সিটি কর্পোরেশন/ জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধিমালা অনুযায়ী ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে ২০১৯-২০২০ করবর্ষে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

 

 

সেরা করদাতা মনোনীত হওয়ায় আবুল কালাম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন কর কমিশনার মো. সাইফুল হক। আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কর অঞ্চল সিলেটের অধিক্ষেত্রাধীন সুনামগঞ্জ জেলার সার্কেল-১৮ আয়োজিত অনুষ্ঠান হতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করবেন সেরা করদাতা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ