জুড়ীতে জামায়াত নেতা ও এমপি প্রার্থীর ভাইর গাড়ীতে হামলা♦️গুরুতর আহত ৪

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

জুড়ীতে জামায়াত নেতা ও এমপি প্রার্থীর ভাইর গাড়ীতে হামলা♦️গুরুতর আহত ৪

প্রতিনিধি, জুড়ী♦মৌলভীবাজার -১ ( বড়লেখা – জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলামের বড় ভাই ও জেলা জামায়াতের নায়েবে আমীর এর গাড়ীতে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীচক্র। হামলায় গাড়ীতে থাকা এম প্রার্থীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

হামলাকারীরা গাড়ী চালককে অপহরণ করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও আমিনুল ইসলামের সমর্থকরা বলছেন হামলাকারীরা বিএনপির মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন মিটুর পালিত সন্ত্রাসী।
জানা যায়, শিলুয়া চা বাগানে নির্বাচন প্রস্তুতি পরিদর্শন করে ফেরার পথে মাগুরা এলাকায় পৌছলে সন্ত্রাসীরা তাদের গাড়ীর গতিরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা গাড়ীর ভেতরে থাকা আমিনুল ইসলামের বড়ভাই আলহাজ্ব আতিকুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে।
এসময় সাথে থাকা জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব  জাহিদ রুমেল ও গাড়ীর চালকও হামলার শিকার হন। জাহিদ রুমেলের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  জগন্নাথপুরে ইয়াং ষ্টারের শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে।
খবর পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরজ করছে।

সর্বশেষ সংবাদ