সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ের নাফ নদের তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র জব্দ করেছে বিজিবি।
নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম (২৬) ও বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৪)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আজ সোমবার (৬ জুলাই) সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রাতে হ্নীলা বিওপির কাছে ওয়াব্রাংয়ের নানিরবাড়ি সীমান্ত দিয়ে মাদকের চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোককে নাফ নদ সাঁতরে কিনারায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির ল্যান্সনায়েক মো. আবদুল কুদ্দুস ও নায়েক মো. শাকের উদ্দিন আহত হন।
ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট গোলাগুলি হয়। এতে দুজন গুলিবিদ্ধ হন এবং বাকিরা কেওড়া বন দিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি