সিলেট ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ২টায় নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুস সোবহান বলেন, সিলেটে কুরআন শিক্ষার বিস্তারে নাসীহা ফাউন্ডেশন অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকলে নামাজের সূরা শুদ্ধ নয়, এমন লোক পাওয়া যাবে না। তিনি সবাইকে কুরআন শিক্ষার জন্য আগ্রহ নিয়ে অগ্রসর হওয়ার আহবান জানান।
মাহফিলে কুরআন কোর্স পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তোলে দেন অতিথিরা।
রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নাসীহা ফাউন্ডেশনের অন্যতম অভিভাবক আব্দুর রাকিব রকু। নাসীহা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শাইখ হাবীব নূহ এর পক্ষে উদ্বোধনী বক্তব্য রাখেন নাসীহা ফাউন্ডেশনের পরিদর্শক মাওলানা আতিকুর রহমান নগরী। নাসীহা পরিবারের সদস্য হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা শাহ মমশাদ আহমদ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম, আব্দুল আল্লাম রামীম, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া দারুল ফালাহ সিলেটের প্রিন্সিপাল হাফেজ মাওলান শিব্বীর আহমদ, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মাওলানা মুফতি শাহ মুতিউর রহমান, নাসীহার পরীক্ষক মাওলানা লুকমান হাকিম, মাহমুদ হোসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন, মাওলানা সিফাত উল্লাহ, হাফেজ ফাহিম আহমদ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি