সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। প্রধানমন্ত্রী এ সময় শুক্রবার বিশেষ প্রার্থনা এবং শোক দিবস ঘোষণার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসিভুক্ত ১৪টি দেশের প্রতিনিধিরা। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দোয়া এবং শোক দিবসের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলায় হতাহতদের জন্য আগামী শুক্রবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া হামলার ঘটনায় শোক দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, ১৪ দেশের রাষ্ট্রদূত ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সাধুবাদ জানান। চিন্তার দিক থেকে দেশগুলোর মধ্যে পার্থক্য থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দেশগুলো এক হতে পেরেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ থেকে জরুরি ওষুধ ও ত্রাণ পাঠাতেও প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান সচিব। তিনি বলেন, কোন পথে ওষুধ ও ত্রাণ পাঠানো হবে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে জরুরি নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ১৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইসরাইল সমস্যার সমাধানে মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও জোর দিয়েছেন।
এছাড়া, সৌদি আরবে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসির জরুরি বৈঠক শেষে দেয়া রেজ্যুলেশনের মাধ্যমে পশ্চিমা ও ইসরাইলিদের কড়া বার্তা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি