সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: জামায়াত থেকে বেরিয়ে এসে নতুন একটি রাজনৈতিক দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন সংগঠন করার আনুষ্ঠানিক জানান দিলেন দলটির সংস্কারপন্থীরা।
শনিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে নতুন এই রাজনৈতিক মঞ্চের।
বহিষ্কৃত জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে জামায়াতের সংস্কারপন্থীরা ‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে একটি রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন। রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এ শনিবার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতারা। ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’ মঞ্চের সমন্বয়ক মজিবুর রহমান।
‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি সমন্বয় কমিটি গঠন করে তাদের এই উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন। মঞ্জু বলেন, এটা কোনো ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এতে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।
মঞ্জু দাবি করেন, এই দল গঠনের উদ্যোগের নেপথ্যে ক্ষমতাসীন দলের কোনো মদদ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও এই সংবাদ সম্মেলনে ছিলেন। তাজুল দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে পেশাগতভাবে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।
এর আগে মজিবুর রহমান মঞ্জু প্রভাতবেলাকে বলেন, এ উদ্যোগ ধর্মভিত্তিক নয়, এমনকি সুনির্দিষ্ট তত্ত্বের আদলে আদর্শভিত্তিকও নয়। সম্ভাব্য ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ হচ্ছে একদল আশাবাদী মানুষের উদ্যোগ ও তাদের ভাবনা।
তিনি আরও বলেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে উদ্যোগ শুরু হলেও রাজনৈতিক দলের নাম, লোগো-পরিচয় আরও পরে নির্ধারণ করা হবে। নতুন এ উদ্যোগের সমন্বয়ক হিসেবে কাজ করবেন তিনি।
এর আগে জামায়াতে সংস্কার এবং একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে শীর্ষ নেতৃত্বকে রাজি করাতে ব্যর্থ হয়ে গত ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকারী ব্যারিস্টার রাজ্জাক। কয়েক বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াত বিলুপ্ত করে নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন দলের আমীর মকবুল আহমাদকে। তার পদত্যাগের দিনই জামায়াত থেকে বহিষ্কৃত হন শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি