সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
লিকেজ মেরামতে তিন তিতাস কর্মী দগ্ধ।পান্থপথে গ্যাস লাইনের লিকেজ মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের তিন কর্মী দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রভাতবেলা ডেস্ক।
তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে তিতাস।
তিতাসের একটি সূত্র জানিয়েছে, গ্যাসের লাইনের লিকেজ মেরামত করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার ত্রিশ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
লিকেজের কাছাকাছি বিদ্যুতের কোন তার থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানিয়েছে তিতাসের ওই সূত্র।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি