সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনীতির পালে হাওয়া লেগেছে। বইছে সুবাতাস। আশার আলো দেখছেন দেশের জনগণ। চলমান অস্থিতিশীল রাজনৈতিক সংশয় ও সংকট কেটে যাবার আভাস পাচ্ছেন অনেকেই। দেশের রাজনীতির বহুল আলোচিত বিষয় ছিল আজ এটি।
প্রতিক্ষিত সংলাপে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।
এ লক্ষ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে সোমবার (২৯ অক্টোবর) রাতে টেলিফোন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে সাংবাদ মাধ্যমকে মোস্তফা মহসীন মন্টু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন দিয়েছিলেন। বলেছেন, কালকের মধ্যে সংলাপে কারা উপস্থিত থাকবেন তাদের নামের তালিকা দিতে।
মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিনিধি দলে কারা থাকছেন জানান মন্টু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি