ওসমানী হাসপাতাল: টাকা না হলে যেখানে সীট মেলেনা

প্রকাশিত: 9:25 PM, July 15, 2016

osmaniপ্রভাতবেলা প্রতিবেদক:  সিলেট ওসমানী হাসপাতালের অনিয়ম দুর্নীতি আর যথেচ্ছাচারের যাঁতাকলে নিপীড়িত সেবা প্রত্যাশীরা। প্রকাশ্যে সব অনিয়ম চল্লেও প্রতিকারের কেউ নেই। সম্প্রতি পিতার মৃত্যূতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ করলে ভ্রাম্যমান আদালত দিয়ে  পুত্রকে জেল হাজতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পিতার জানাযার ও সুযোগ পাননি ঐ পুত্র। এমন অমানবিকতার পরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। সেবিকাদের অশুভ অশালীন আচরনে মনে হয় না েএটা হাসপাতাল। ব্রাদার ক্লিনার অার দৌরাত্মে অসহায় দুরান্তর থেকে আসা রোগী – অভিভাবকরা।

হাসপাতালে সিট খালি থাকলেও রোগীকে ফ্লোরে ফেলে রাখা হয়। অতিরিক্ত টাকা বয় ব্রাদার কিংবা দালালকে দিলে  সিট  মিলে।

সিলেট এম,জি,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল বূহওর সিলেটের সকলশ্রেনী পেশার মানুষের চিকিৎসা সেবার একমাএ সরকারী স্বাস্থ্য সেবার প্রতিষ্টান।   অসুস্হ গরীব দুংখী মানুষেরএকটাই শেষ আশ্রয় স্থল। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকেএখানে মানুষ আসে চিকিৎসা নিতে। অথচ
রোগীরা এখানে এসে বিভিন্ন ধরণের সমস্যা ও হয়রানির শিকার হতে হয়।

সরজমিনে ৩ তলা ১১ নাম্বার ওয়ার্ডে গিয়ে দের্খা যায় মানুষের অত্নচিৎকার, ডাক্তার এবং নার্সদের অবহেলার মধ্য দিয়েই চলছে তাদের চিকিৎসা।
পাশেই খালি সিট পড়ে আছে, অথচ গরীব রোগীদের কপালে তা জুটছেনা। তবে দুই একজন রোগীর সাথে কথা বলে জানা যায়,   হাসপাতলের ওয়ার্ড বয়কে-১০০০/৫০০ টাকা দিতে পারলে পাওয়া যায় সিট। চিকিৎসাধীন রোগীরা  জানান , এই সব ওয়ার্ড বয় এরাই নাকি এখানে ডাক্তারদের থেকে ও বড় ।এদের কথা মতই রোগীদের চলতে হয়।

তাদের দৌরাত্মের কবলে সেবা প্রার্থীরা।

সুত্র: রোটা; ফরহাদ (এফবি)

সর্বশেষ সংবাদ