বুধবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: 2:13 PM, August 30, 2016

প্রভাতবেলা প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে।মঙ্গলবার সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন খারিজের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ