হবিগঞ্জ থেকে কাপড় ব্যবসায়ী ও গৃহিণী নিখোঁজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

সংবাদদাতা, হবিগঞ্জ :  হবিগঞ্জ শহরের রামনগর গ্রামের রাজমোহন রায়ের ছেলে কাপড় ব্যবসায়ী রাজীব রায় ৩ দিন ধরে নিখোজ রয়েছেন। গত ১১ জানুয়ারি তিনি হবিগঞ্জ শহরে কাপড় কিনতে এসেছিলেন বলে পারিবারিক সুত্র জানায়।
এ ব্যাপারে ১৩ জানুয়ারি শুক্রবার রাতে তার বড় ভাই রঞ্জন রায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেছেন (ডায়রি নং-৬৯৭)। রাজীব বাহুবল উপজেলার মীরপুর কলেজ রোডে দীর্ঘদিন কাপড় ব্যবসা করে আসছিল।
এদিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লোহাইদ গ্রাম থেকে নাইমা খাতুন (২২) নামে এক গৃহবধু নিখোজ রয়েছেন। নাইমা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে এবং আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে নাইমার বাবা গত ৪ জানুয়ারি মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন (ডায়রী নং- ১৮৬)।

সর্বশেষ সংবাদ