সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৭
সংবাদদাতা, রংপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমেদ একজন আরেকজনকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশ আর মওদুদ আহমেদ আশাবাদী। তাদের মধ্যে দুই মত, তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না।
রোববার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সব সময় রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি যে সার্চ কমিটি দিয়েছে তা আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছি। রাষ্ট্রপতির সুপারিশ অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ সমর্থনও থাকবে।
বিএনপির ঘরের কথা বলার জন্য অন্য দলের লোকের প্রয়োজন নেই। তারা নিজেরাই যথেষ্ট বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা।
এ সময় আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে নির্বাচন কমশিনকে সার্বিক সহযোগিতা দেবে আওয়ামী লীগ বলেও উল্লেখ করেছেন তিনি।
একই আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী যে যড়যন্ত্র করছেন আমাদের ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম অংশ গ্রহণ করতে পারেনি বলে বিএনপি অংশ নেয়নি। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী নয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনি সম্পাদক বি.এম মোজাম্মেল হক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি