র‌্যাব গোয়েন্দা প্রধানকে ফিরিয়ে আনা হচ্ছে

প্রকাশিত: 6:30 PM, March 29, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে আতিয়া মহল নামের জঙ্গি আস্তানায় অভিযানের সময় বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে দেশে ফেরত আনা হচ্ছে।

ইতিমধ্যে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে নিয়ে রওনা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুরের চিকৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেছেন, ওই দেশের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরো জানান, তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হবে।

সর্বশেষ সংবাদ