সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুরের নাসিরপুরের জঙ্গি আস্তানা সারাদিন ঘিরে রাখার পর ‘অপরেশন হিটব্যাক’ নামে অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) মো. রওশনুজ্জামান প্রভাতবেলাকে এ খবর জানান। তিনি বলেন, অপারেশন হিটব্যাক সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকাল থেকে আবার অভিযান চলবে।
৩০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬টার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শুরু করেন সোয়াট টিমের সদস্যরা। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে সোয়াট টিম। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি।
অন্যদিকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকেই পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছেন পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা।
সন্ধ্যার আগেই শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে বড়হাটের জঙ্গি আস্তানার চারপাশ আলোকিত করে রাখা হয়। নাসিরপুরের ‘অপারেশন হিটব্যাক’ শেষ করেই বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালাবে সোয়াট।
বড়হাট এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে ওই দুটি বাড়ি বুধবার ভোরে পুলিশ ঘিরে ফেলার পর থেকে সারাদিনই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নিরাপত্তার স্বার্থে বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন।
দুই এলাকাতেই সকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়ে মাইকিং করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি