সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মতিউর রহমান আকন্দ, সাইফুর রহমান, পারভেজ হোসেন এবং সাঈদী সাহেবের পুত্র মাসুদ সাঈদী আজ ৫ এপ্রিল বুধবার কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে আল্লামা সাঈদীর সাথে সাক্ষাত করতে যান।
সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলার তালিকায় আল্লামা সাঈদীর রিভিউ আবেদনটি শুনানীর জন্য আসলে আইনজীবীগণ আইনী পরামর্শের জন্য তার সাথে সাক্ষাত করেন। আল্লামা সাঈদী রিভিউ আবেদনের জন্য আইনজীবীদেরকে আইনী প্রস্তুতি নিয়ে কোর্টে তার পক্ষে যুক্তি তুলে ধরার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, মাননীয় আপীল বিভাগের ৫জন বিচারপতি আমার আপীল মামলায় তিন ধরনের রায় দিয়েছেন। একজন বিচারপতি আমাকে মৃত্যুদন্ড দিয়েছেন। একজন বিচারপতি খালাস দিয়েছেন। তিনজন বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে একই মামলায় তিন ধরনের রায় নজীরবিহীন। এ থেকেই প্রমাণিত হয় যে, আমি ন্যায়বিচার পাইনি। সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে আমি রিভিউ আবেদন করেছি। আমি আশা করি মাননীয় আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং আমার রিভিউ আবেদন গৃহীত হবে। আমি বেকসুর খালাস পাব এবং কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ।
সুত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়েল ওয়েবসাইট

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি