এসএসসি’তে পাশের হার ৮০.৩৫

প্রকাশিত: 1:37 PM, May 4, 2017

এসএসসি’তে পাশের হার ৮০.৩৫

প্রভাতবেলা ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। এতে ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৮০.৩৫ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২১ ভাগ, মাদ্রাসায় ৭৬.২০ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৮.৬৯ ভাগ। সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা শিক্ষাবোর্ডে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।

তিনি বলেন, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন।

আরও পড়ুন  করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।

এ সময় তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। ছেলেদের তুলনায় মেয়েদের পা্শের হার বেশি বলে জানান ঐ কর্মকর্তা।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে দুপুর ২টায় প্রকাশ করা হবে বলে জানা গেছে। একই সময় ফলাফল মোবাইল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পাওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ