জুড়ীতে ঝুঁকির মুখে সহস্রাধিক ঘরবাড়ী

প্রকাশিত: 7:49 PM, July 2, 2017

রাজু আহমদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলা হাওর পাড়ের যেসব ঘরবাড়ী বন্যায় তলিয়ে গেছে এর মধ্যে কাঁচা ঘরগুলো মারাত্মক ঝুঁকির মুখে।  যে কোন সময় হেলে পড়ার আশঙ্কা রয়েছে। ২জুলাই রোববার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরেজমিন  দেখা যায়, দীর্ঘস্থায়ী বন্যায় প্রায় ১২হাজার পরিবার পানিবন্ধি হলেও সহস্রাধিক পরিবারের ভিটেমাটি নরম হয়ে গেছে যার ফলে কিছু ঘর হেলে পড়েছে।  বাকিসব কাঁচা ঘরের পানিবন্ধিরা ঘর হেলে পড়ার ভয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যে একদিন বৃষ্টি কম হওয়ায় উজান এলাকায় পানিবন্ধি মানুষের কিছুটা স্বস্তি ফিরে এসেছে, কেননা গতকালের তুলনায় প্রায় ২ইঞ্চি পানি কমে গেছে।
তবে বৃষ্টি না হলে নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ