সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় একজন কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (রুহেল ) ।
বুধবার দিবাগত রাত ১১ টায় এসআই মোঃ কবির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে রুহেলকে তার গ্রামের বাড়ি বৈঠাখাল থেকে আটক করেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে- প্রায় দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেন একই গ্রামের মোঃ আমির মিয়ার কন্যা মোছাঃ সুমাইয়া আক্তার ও মোঃ সুফিয়ান মিয়ার পুত্র মনিরুল ইসলাম (রুহেল ) তারা গত ২০১৬ ইং এর ১লা নভেম্বরে হবিগঞ্জ নোটারির পাবলিক এর মাধ্যমে বিয়ে করেন। এতে বাঁধ সাধে উভয়ের পরিবার। তারা কোন মতেই মেনে নিতে পারেননি তাদের বিয়ে। পরে রুহেল তার শ্বশুর বাড়ির লোকদের সাথে সমঝোতায় এসে তাদের বাড়িতে আশ্রয় নেয়। এর কিছুদিন পর রুহেল যৌতুকের টাকা দাবি করলে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের সুত্রপাত দেখা দেয়। এরই মধ্যে তারা দু’জন পৃথক ভাবে চলাফেরা শুরু করেন। স্ত্রী সুমাইয়া কোন মতেই মেনে নিতে পারেননি রুহেলের এই আচরণ। পরে সুমাইয়া আক্তার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর পুর্বক তদন্ত করে প্িরতবেদন দিতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত বুধবার দিবাগত রাত ১১ টায় মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ কবির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে রুহেলকে তার গ্রামের বাড়ি বৈঠাখাল থেকে গ্রেফতার করেন।
এব্যাপারে রুহেলের আত্মীয় -স্বজনেরা জানান- সে প্রতিহিংসার শিকার।
মামলার বাদি সুমাইয়া আক্তারের পরিবারের লোকজন জানান- যদিও ভালবেসে বিয়ে করেছে রুহেল। তারা এই বিয়ে কোন মতে মেনে নিয়েছিলেন। কিন্তু রুহেল যৌতুকের টাকার জন্য অহরহ চাপ দিয়েছে সুমাইয়াকে ।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ কবির উদ্দিন আসামী রুহেল কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি