সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭
প্রতিনিধি কুলাউড়া: হাওর পাড়ের মানুষের বন্যা কবলিত মানুষকে চাল বরাদ্দ দেয়ার কথা থাকলেও সরকারী গুদামে চাল না থাকায় দেয়া হচ্ছে গম। সেই গম এখন গলার ফাঁস হয়ে দাড়িয়েছে বানভাসী মানুষদের। বাড়ী চারপাশে থৈথৈ পানি, গম শুকানোর মত নেই জায়গা কিংবা রোদ। ফলে গমগুলো না পারছেন খেতে, না পারছেন ফেলে দিতে।
হাওর পাড়ের জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের দিলারা বেগম, শামসুল মিয়া, নৃপেন্দ্র নাথ, জিতেন্দ্র দাস. তারেক মিয়া জানান, ত্রাণ হিসেবে দেয়া হলো গম। এই গম শুকাবো কোথায়? ভাঙবো কোথায়? উল্টো খাজনার চেয়ে যেন বাজনা বেশি হয়ে গেলো। কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম জানান, সর্ব শেষে বরাদ্দ পাওয়া গম নিয়ে বড় বিপাকে রয়েছি। বরাদ্দ চাল থাকলেও গুদামে নেই। বাধ্য হয়ে তাদেরকে গম দেয়া হচ্ছে। কিন্তু এই গম কিভাবে মানুষকে দিবো। গম নিয়েতো বানভাসী মানুষ বিপাকে পড়বেন। গম বিক্রি করে টাকা বরাদ্দ করা গেলে এই মুহুর্তে বন্যার্ত মানুষের উপকার হতো।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, বরাদ্দে তো চালই লেখা আছে কিন্তু গুদামে না থাকলে তো কিছু করার নেই। যা আছে তা দিয়েই মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি