১০১০ কওমি আলেমের সরকারী চাকরী

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮

১০১০ কওমি আলেমের সরকারী চাকরী

কওমি সনদের সরকারি স্বীকৃতির পর আগামীকাল সোমবার এক সঙ্গে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দেবেন। ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তাঁরা যোগ দেবেন।

বাংলাদেশের ইতিহাসে এক সঙ্গে এত কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।

যোগদান শেষে সব শিক্ষকের জন্য তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল দুপুর আড়াইটায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওই কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ধর্মসচিব মো. আনিছুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশের অপেক্ষায় স্বজন

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ